
ফলাফল রিপোর্ট : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতে অবস্থিত মার্কিন বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে সফল হামলার দাবি করেছে। রোববার (১২ জুলাই) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির বিবৃতি অনুযায়ী, ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় মার্কিন বাহিনীর দুটি 'হিমার্স' (HIMARS) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র এবং ক্ষেপণাস্ত্র বোঝাই একটি গুদাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইরানকে লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতির অংশ হিসেবে এই লঞ্চারগুলো মোতায়েন করা হয়েছিল বলে দাবি করেছে আইআরজিসি। হামলায় অন্তত ৩ মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, হিমার্স হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যন্ত নির্ভুল এবং আধুনিক মাল্টিপল রকেট লঞ্চার ব্যবস্থা।