
স্টাফ রিপোর্টার :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ জেসমিন নাহার (শিল্পী) সচিব পদে পদোন্নতি পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন।
৬ আগষ্ট, বৃহস্পতিবার ২০২৬ তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই পদোন্নতি ও পদায়নের কথা জানানো হয়। তিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারা অনুবিভাগ) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছিলেন।
জামালপুর জেলার কৃতী সন্তান মিজ জেসমিন নাহার (শিল্পী) সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁর নিজ এলাকা জামালপুরসহ দেশের সুশীল সমাজ ও গুণগ্রাহীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
প্রশাসনিক দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই পদোন্নতিতে তাঁকে স্বজন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়।
এক অভিনন্দন বার্তায় শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, তাঁর মেধা, বিচক্ষণতা ও দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাত আরও এক ধাপ এগিয়ে যাবে এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে তিনি এক যুগান্তকারী ভূমিকা পালন করবেন।
নতুন দায়িত্ব পালনে তাঁর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।