
আগারগাঁওয়ের লায়ন্স ফাউন্ডেশন ভবনে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩, বাংলাদেশের তৃতীয় ক্যাবিনেট মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডিস্ট্রিক্টের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ক্লাবের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ এর লায়ন্স গভর্নর সহ প্রায় চারশত লোক অংশগ্রহণ করেন।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩’র উদ্যোগে ইফতার পূর্ব আলোচনা ও দোয়া মাহফিল গতকাল ০৪ মার্চ, ২০২৬ বুধবার বিকাল ৫ ঘটিকায় আগারগাঁওয়ের লায়ন্স ফাউন্ডেশন ভবনে অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে লায়ন্স সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
লায়ন্স গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিল চেয়ারম্যান লায়ন আশরাফ হোসেন খান হিরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যাট এরিয়া লিডার লায়ন কাজি সাইফুল ইসলাম সোহেল, ইফতার কমিটির চেয়ারম্যান লায়ন হেলেন আক্তার, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডা. কাজি মাজহারুল ইসলাম দোলন, কেবিনেট সচিব লায়ন মোঃ শহীদুল ইসলাম, লায়ন্স ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ লায়ন মোঃ আব্দুল্লাহ খালিদ, কেবিনেট কোষাধ্যক্ষ লায়ন মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র প্রেসিডেন্ট লায়ন খান আক্তারুজ্জামান এমজেএফ, গভর্নর এর প্রটোকল অফিসার লায়ন আবুল বাশার মিন্টু, লায়ন মোঃ সাকি কাওসার, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র পরিচালক শেখ শরীফ উদ্দিন মিটু, লায়ন মোঃ মাহবুবুল হুদা, লায়ন আক্তার আহমেদ, লায়ন তাজুল ইসলাম, লায়ন খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান (আরমান), লায়ন এটিএম জাহাঙ্গীর হোসেন, লায়ন কল্লোল প্রমুখ।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত সকলে মহান আল্লাহর নিকট দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করেন।
সম্প্রতি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩’র এ আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

মন্তব্য করুন