স্টাফ রিপোর্টার, ঢাকা
২৩ অক্টোবর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় সোহাগ পরিবহনে হামলা, সুপারভাইজারসহ আহত ৪

স্টাফ রিপোর্টার, ঢাকা :
​রাজধানী থেকে ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের একটি বাসে উঠতে দেরি হওয়ার জেরে মাগুরা সদর হাসপাতালের সামনে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা বাসটি আটকে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাসের সুপারভাইজার, চালক, হেলপারসহ এক নারী যাত্রীকে পিটিয়ে জখম করে। অভিযুক্ত ওই যাত্রীর নাম খালিদ হাসান।

​ঘটনার অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত যাত্রী খালিদ হাসানের রাজধানীর সায়েদাবাদ কাউন্টার থেকে বাসে ওঠার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি সেখানে পৌঁছাতে ব্যর্থ হন। পরে বাসটি সায়েদাবাদ ছেড়ে ধোলাইপাড় পৌঁছালে তার জন্য আবারও অপেক্ষা করা হয়। সেখানে আরও ২০ মিনিট দেরিতে বাসে উঠেই তিনি অন্যান্য যাত্রী ও বাসকর্মীদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি বাসের সুপারভাইজার মোহাম্মদ দিদারুল আলম, চালক শিমুল ও হেলপার সৈকতের গায়ে হাত তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে সেখানে উপস্থিত একজন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট খালিদ হাসানের উচ্ছৃঙ্খল আচরণের প্রমাণ পেয়ে তাকে শান্ত করেন তাকেও অসম্মান করে এবং বাস থেকে নেমে যায়।
​বাস থেকে নেমে যাওয়ার পর ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে দ্রুত অন্য একটি গাড়িতে করে মাগুরার উদ্দেশে রওনা হন। সোহাগ পরিবহনের বাসটি মাগুরা সদর হাসপাতালের সামনে পৌঁছানোর আগেই খালিদ হাসান তার লোকজন ও মোটরসাইকেল বহর নিয়ে সেখানে অতর্কিত হামলার উদ্দেশ্যে অবস্থান নেন। বাসটি ওই এলাকায় পৌঁছামাত্রই তারা যাত্রীবাহী বাসটির গতিরোধ করে।

​এ সময় হামলাকারীরা বাসের দরজা-জানালা ও কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা জোরপূর্বক বাসের দরজা খুলে প্রথমে হেলপার সৈকতকে বেধড়ক মারধর করে এবং পরে চালক শিমুলের ওপরও চড়াও হয়। পরিস্থিতি শান্ত করতে সুপারভাইজার দিদারুল আলম এগিয়ে এলে ৭-৮ জন মিলে তাকেও নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় বাসে থাকা এক নারী যাত্রীও হামলাকারীদের আঘাতে আহত হন বলে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে।
​হামলার একপর্যায়ে অভিযুক্ত খালিদ হাসান যাত্রীবাহী বাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিলে, চালক দ্রুত গাড়িটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে যাত্রীদের প্রাণ বাঁচান। পরে গুরুতর আহত অবস্থায় সুপারভাইজার দিদারুল আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার পুরো শরীরে ভয়াবহ আঘাতের চিহ্ন রয়েছে। তার কান দিয়ে রক্তক্ষরণ হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে গেছে। অভিযুক্ত খালিদ হাসান সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

যাত্রীবাহী বাসে এমন সন্ত্রাসী হামলার ঘটনায় সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও সাধারণ যাত্রীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক ফলাফল
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

মাগুরায় সোহাগ পরিবহনে হামলা, সুপারভাইজারসহ আহত ৪

প্রতিষ্ঠাতা : শেখ মোস্তাফিজুর রহমানdainikfalafal.net

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বাড়ির বিভিন্ন ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বন্ধক রেখে ১১৫ উত্তর কাফরুল বাড়ির মালিক টমাস সুব্রত হালদার অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে

১

আইডব্লিউসি ঢাকা সানরাইজের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

২

খুলনা নিরালায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ব্যাগ ছিনতাই

৩

সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন নাছির-এর মাতার মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া মাহফিল আয়োজন

৪

নারায়ণগঞ্জে সেপ্টেম্বর মাসের ‘শ্রেষ্ঠ এএসআই’ নির্বাচিত হলেন মোঃ হামিদ খান

৫

ফতুল্লায় চার কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

৬

বিতর্কিত মিষ্টির বিদায়ের পর সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ এলিজা জামান

৭

দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করার আহ্বান চিফ হুইপের

৮

কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল

৯

মানিকগঞ্জে জমির নামজারিতে অনিয়মের অভিযোগ, ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধ

১০

মাগুরায় সোহাগ পরিবহনে হামলা, সুপারভাইজারসহ আহত ৪

১১

খুলনা ডুমুরিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

১২

খুলনা ​ডুমুরিয়ায় বিশিষ্ট কবি ও গবেষক লায়ন শেখ মনিরুজ্জামানকে সম্মানসূচক ‘লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন’ প্রদান

১৩

ইফতেখার আলম বাবু’র দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের সেবায় লায়ন সদস্যদের এগিয়ে আসার আহ্বান ….লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

১৫

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান

১৭

আজ চল্লিশা

১৮

বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদের ২১তম জরুরি সভা অনুষ্ঠিত

১৯

মানিকগঞ্জের দৌলতপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম খান রফিক, আলোচনায় নতুন মুখ

২০