
মানবিক সহায়তায় একসাথে রামগঞ্জ সেই ধারাবাহিকতায় অসহায় শিশুর পাশে প্রবাসীদের ভালোবাসা।
লক্ষীপুরের রামগঞ্জে এক অসহায় ছোট্ট শিশুর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে সামাজিক ও মানবিক সংগঠন জিয়া ফাউন্ডেশন।
এই মানবিক উদ্যোগে সহযোগিতায় ছিলেন মরহুম সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া সাহেবের ভাগিনা জনাব মোঃ জাহাঙ্গীর সাহেব। তাঁর তত্ত্বাবধানে প্রবাসী ও দেশীয় শুভানুধ্যায়ীদের সমন্বয়ে গড়ে ওঠে এই সহমর্মিতার দৃষ্টান্ত। মানব সেবার আর এক অনন্য নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার যুক্তরাজ্য ফোরামের সভাপতি আলী আকবর খোকন। তিনি অসহায় শিশুটির চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও উন্নত চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। তাঁর এই মানবিক উদ্যোগ প্রবাসীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ফ্রান্স প্রবাসী মোঃ সাইফুল ইসলাম
শিশুটির চিকিৎসার জন্য দশ হাজার টাকা অনুদান দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করেন।
এছাড়াও আরও অনেকে নীরবে-নিভৃতে শিশুটির পাশে দাঁড়িয়েছেন। সবার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।রামগঞ্জ, লক্ষীপুর
প্রমাণ করলো একসাথে থাকলে কঠিন সময়ও সহজ হয়ে যায়। মানবিকতায় এগিয়ে এলে একটি জীবন বদলে যেতে পারে।

মন্তব্য করুন