এম.এইচ.বি, দৈনিক ফলাফল
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান

স্টাফ রিপোর্টার : রাজধানীর দিলকুশায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে সিদ্ধার্থ ভৌমিকের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এবং দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।

আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর চেয়ার, চেয়ার সিটিং কমিটির (২০২৬-২০২৭) সভাপতি এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য।

এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তিনি খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবের জীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সার্টিফিকেট প্রদানকালে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম নিয়ে উপস্থিতদের মধ্যে মতবিনিময় হয়।

দৈনিক ফলাফল
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিককে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান

প্রতিষ্ঠাতা : শেখ মোস্তাফিজুর রহমানdainikfalafal.net

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এড. ওমর ফারুক নয়নের শুভেচ্ছা

১

লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন প্রদান করছেন আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড’র চেয়ারম্যান প্রফেসর ড. কামাল মোস্তফা-কে লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

২

একাধিক ব্যক্তির কাছে ফ্ল্যাট বন্ধক রেখে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে টমাস সুব্রত হালদার-এর বিরুদ্ধে

৩

ইনার হুইল ক্লাব অফ ঢাকা সানরাইজ এর উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হয়

৪

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

৫

আইডব্লিউসি ঢাকা সানরাইজের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

৬

খুলনা নিরালায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ব্যাগ ছিনতাই

৭

সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন নাছির-এর মাতার মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া মাহফিল আয়োজন

৮

নারায়ণগঞ্জে সেপ্টেম্বর মাসের ‘শ্রেষ্ঠ এএসআই’ নির্বাচিত হলেন মোঃ হামিদ খান

৯

ফতুল্লায় চার কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১০

বিতর্কিত মিষ্টির বিদায়ের পর সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ এলিজা জামান

১১

দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করার আহ্বান চিফ হুইপের

১২

কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল

১৩

মানিকগঞ্জে জমির নামজারিতে অনিয়মের অভিযোগ, ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধ

১৪

মাগুরায় সোহাগ পরিবহনে হামলা, সুপারভাইজারসহ আহত ৪

১৫

খুলনা ডুমুরিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

১৬

খুলনা ​ডুমুরিয়ায় বিশিষ্ট কবি ও গবেষক লায়ন শেখ মনিরুজ্জামানকে সম্মানসূচক ‘লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন’ প্রদান

১৭

ইফতেখার আলম বাবু’র দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের সেবায় লায়ন সদস্যদের এগিয়ে আসার আহ্বান ….লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

১৯

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

২০