
ফলাফল রিপোর্ট:
দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে আজ শনিবার (২৬ সেপ্টেম্বরহামের সংক্রমণ ঠেকাতে হামের সংক্রমণ ঠেকাতে ৩৪ লাখ শিশুকে বিশেষ টিকা৩৪ হামের সংক্রমণ ঠেকাতে ৩৪ লাখ শিশুকে বিশেষ টিকালাখ শিশুকে বিশেষ টিকা) থেকে শুরু হচ্ছে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদেরও এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলা মূল হাম-রুবেলা টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের এবার টিকার আওতায় আনা হবে। বিশেষজ্ঞদের মতে, যারা কোনো কারণে আগের কর্মসূচিতে টিকা নিতে পারেনি, তাদের চিহ্নিত করে টিকা দেওয়া এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরকারি ইপিআই সূচি অনুযায়ী নিয়মিত টিকার পাশাপাশি অতিরিক্ত এই টিকাও নেওয়া জরুরি। অভিভাবকদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে হাম-রুবেলার টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত সারাদেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। ওই কর্মসূচিতে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরের মার্চের শুরুতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। প্রায় সাত মাস পরও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন চিকিৎসা নিতে আসে। এর মধ্যে ২১ হাজার ১৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত হামে ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জন এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। গতকালও সারাদেশে পাঁচ হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় টিকাদানই প্রধান উপায়। নিয়মিত টিকাদানের পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের পাশাপাশি পরিস্থিতিকে প্রাদুর্ভাবের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত। প্রাদুর্ভাবের আগের বছর দেশে হামে কোনো মৃত্যুর ঘটনা ছিল না এবং আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১৩২ জন।

মন্তব্য করুন