Falafal_Admin_Editor
১৭ অক্টোবর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের সেবায় লায়ন সদস্যদের এগিয়ে আসার আহ্বান ….লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

বিশেষ প্রতিনিধি:
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর জোন চেয়ারপারসন, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের প্রধান উপদেষ্টা এবং দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান বলেছেন, লায়ন্স ইন্টারন্যাশনালের সদস্যরা সারা বিশ্বে অসহায়, নির্যাতিত, নিপীড়িত, দরিদ্র ও দুস্থ মানুষের সেবায় সব সময় এগিয়ে। মানবসেবার মাধ্যমে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে আজ লায়ন্স ইন্টারন্যাশনালের সদস্যরা সদা-সর্বদা নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। ১৭ অক্টোবর ২০২৬ তারিখ শনিবার দুপুর ২টায় বরিশাল বিভাগের পিরোজপুর জেলার বলেশ্বর ব্রিজ সংলগ্ন এমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় (কেরাতুল কুরআন, হিফজুল কোরআন ও কিতাব বিভাগের সমন্বিত এতিমখানা মাদ্রাসা) শতাধিক শিক্ষার্থীর মাঝে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে আয়োজিত দুপুরের খাবার পরিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ক্ষণস্থায়ী জীবনের এই পৃথিবীতে একমাত্র মানবসেবাই পরম ধর্ম। পৃথিবীতে যত নবী, রাসুল, পীর-আউলিয়া ও গাউস-কুতুব এসেছেন, তাঁদের একমাত্র পথ ও পাথেয় ছিল মানবসেবা করা। তাঁরা পৃথিবীতে মানবসেবা করেই অমর কীর্তি লাভ করেছেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, আব্দুল আলিম এবং স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর সাফল্য কামনা এবং বর্তমান প্রেক্ষাপটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যে সকল মানুষ অকাল মৃত্যুবরণ করেছেন, তাঁদের রুহের মাগফিরাত ও বেহেশতের উচ্চ মাকাম কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি তোফাজ্জল হোসেন।

দৈনিক ফলাফল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়

অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের সেবায় লায়ন সদস্যদের এগিয়ে আসার আহ্বান ….লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

প্রতিষ্ঠাতা : শেখ মোস্তাফিজুর রহমানdainikfalafal.net

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বাড়ির বিভিন্ন ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বন্ধক রেখে ১১৫ উত্তর কাফরুল বাড়ির মালিক টমাস সুব্রত হালদার অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে

১

আইডব্লিউসি ঢাকা সানরাইজের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

২

খুলনা নিরালায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ব্যাগ ছিনতাই

৩

সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন নাছির-এর মাতার মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া মাহফিল আয়োজন

৪

নারায়ণগঞ্জে সেপ্টেম্বর মাসের ‘শ্রেষ্ঠ এএসআই’ নির্বাচিত হলেন মোঃ হামিদ খান

৫

ফতুল্লায় চার কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

৬

বিতর্কিত মিষ্টির বিদায়ের পর সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ এলিজা জামান

৭

দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করার আহ্বান চিফ হুইপের

৮

কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল

৯

মানিকগঞ্জে জমির নামজারিতে অনিয়মের অভিযোগ, ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধ

১০

মাগুরায় সোহাগ পরিবহনে হামলা, সুপারভাইজারসহ আহত ৪

১১

খুলনা ডুমুরিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

১২

খুলনা ​ডুমুরিয়ায় বিশিষ্ট কবি ও গবেষক লায়ন শেখ মনিরুজ্জামানকে সম্মানসূচক ‘লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন’ প্রদান

১৩

ইফতেখার আলম বাবু’র দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের সেবায় লায়ন সদস্যদের এগিয়ে আসার আহ্বান ….লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

১৫

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান

১৭

আজ চল্লিশা

১৮

বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদের ২১তম জরুরি সভা অনুষ্ঠিত

১৯

মানিকগঞ্জের দৌলতপুরে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম খান রফিক, আলোচনায় নতুন মুখ

২০