
সিনিয়র রিপোর্টার : শাহিনুর রহমান (শাহিন):
যশোর জেলার মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের খাঁপাড়া এলাকায় এক যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মাসুম রেজা ওরফে বিল্লাহ, যিনি স্থানীয় আব্দুল ওহাব মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি এবং মাদক সেবনের দাবি সম্বলিত একটি ভিডিওকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ছবিতে তাকে দাপটপূর্ণ ভঙ্গিতে দেখা গেছে বলে স্থানীয়দের একাংশ দাবি করছেন।
ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন ও সুশীল সমাজের একটি অংশ দাবি করেছেন, অভিযোগে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যথাযথ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড এলাকার যুব সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে এবং সামাজিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এলাকায় প্রভাব বিস্তার করে মাদক ব্যবসা, ইয়াবা সরবরাহ এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত কেন্দ্রবিন্দু আলোচনায় রয়েছে।
অন্যদিকে স্থানীয়দের একাংশ বলছেন, অভিযুক্ত ব্যক্তির কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ এবং দ্রুত বিচার ও প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তারা আরো বলেন, মাদক সম্রাট মাসুমকে দ্রুত আইনের আওতায় এনে বিচারবিভাগ এর মাধ্যমে তার বিচার সুনির্দিষ্ট করা।
এবং যশোর জেলা সহ প্রতিটি থানাকে মাদকমুক্ত করা।

মন্তব্য করুন