
ফলাফল রিপোর্ট : বাগেরহাট জেলার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ও স্বল্পমূল্যে বিশেষায়িত চিকিৎসা এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন।
এ উপলক্ষে সম্প্রতি ঢাকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট ক্যাফেটেরিয়ায় দেশ-বিদেশে কর্মরত বাগেরহাটের চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনজীবী, সমাজসেবক, সাংবাদিক, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
বাগেরহাটে মানসম্মত স্বাস্থ্যসেবার ঘাটতি দীর্ঘদিনের বাস্তবতা। এই বাস্তবতা পরিবর্তনের প্রত্যয়ে জেলার মানবকল্যাণে নিবেদিত চিকিৎসক, সমাজসেবী, সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিবৃন্দ এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে গঠিত হলো বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন।
আমাদের লক্ষ্য, ধাপে ধাপে মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্স সেবা, প্রয়োজনীয় স্বাস্থ্য সহায়তা এবং ভবিষ্যতে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে বাগেরহাটবাসীর পাশে দাঁড়ানো।
যাঁরা এই উদ্যোগে উপস্থিত থেকে অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেননি কিন্তু সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তাঁদেরও আন্তরিক ধন্যবাদ।
এটি কোনো ব্যক্তির একক উদ্যোগ নয়, এটি বাগেরহাটবাসীর সম্মিলিত স্বপ্ন।
আসুন, যে যার অবস্থান থেকে যতটুকু পারি, এই মানবিক উদ্যোগে পাশে দাঁড়াই।
সভায় সভাপতিত্ব করেন এভারকেয়ার হাসপাতালের সিনিয়র প্রফেসর ডা. এস. এম. আবু জাফর। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও অফিসার্স ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম এবং খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. রফিকুস সালেহীন। ফাউন্ডেশনের কার্যক্রম উপস্থাপন করেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সিপিএ মো. রফিকুল ইসলাম জগলু।
মানবতার সেবায়, সবাই একসাথে।

মন্তব্য করুন