আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় পরিকল্পিতভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী, অন্যান্য শীর্ষ নেতা ও সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি (বিএনজেপি)।
এক বিবৃতিতে বাংলাদেশ নতুনধারা জনতার পার্টির আহ্বায়ক মুহাম্মাদ আবদুল আহাদ নূর বলেন:
”ইরানের বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক, বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রেরণার উৎস আয়াতুল্লাহ আলী খামেনীর শাহাদাতে দেশটির অপূরণীয় ক্ষতি হলো। শোকাবহ এই সময়ে আমরা ইরানের জনগণের সাথে গভীর সংহতি প্রকাশ করছি এবং আমরা ইরানের বিজয় কামনা করি।”

মন্তব্য করুন