স্টাফ রিপোর্টার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লায়ন্স ইন্টারন্যাশনাল “মিশন ১.৫” এ অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন রিপন তরফদার নিয়াম

স্টাফ রিপোর্টার :
লায়ন্স ইন্টারন্যাশনাল এবং ‘মিশন ১.৫’ (MISSION 1.5)-এ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘লিডারশিপ অ্যাওয়ার্ড’ (Leadership Award) লাভ করেছেন মো. রিপন তরফদার নিয়াম। সম্প্রতি (আগস্ট ২০২৬) লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রেসিডেন্ট এ. পি. সিং স্বাক্ষরিত এক বিশেষ চিঠির মাধ্যমে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

ইন্টারন্যাশনাল পরিচালক নাজমুল হক এর পক্ষে ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ রিপন তরফদার নিয়ামের নিকট এ অসামান্য সম্মাননা প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এর প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান-এমজেএফ ও ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।

 

চিঠিতে আন্তর্জাতিক প্রেসিডেন্ট এ. পি. সিং মো. রিপন তরফদার নিয়ামকে অভিনন্দন জানিয়ে বলেন, “প্রেসিডেন্ট হিসেবে লায়ন্স ইন্টারন্যাশনাল এবং ‘মিশন ১.৫’-এর প্রতি আপনার অসামান্য সেবার জন্য আপনাকে এই ‘লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।”

তিনি চিঠিতে আরও উল্লেখ করেন, এই লিডারশিপ অ্যাওয়ার্ড হলো অসহায় মানুষের প্রতি নিয়ামের সেবার উৎকর্ষের প্রতি লায়ন্স ইন্টারন্যাশনালের প্রশংসার বহিঃপ্রকাশ। নিয়ামের কঠোর পরিশ্রম এবং সহমর্মিতা অন্যান্য লায়ন্স সদস্য, তার নিজ সম্প্রদায় এবং সমগ্র বিশ্বের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

নিয়ামের কাজের প্রশংসা করে চিঠিতে বলা হয়, “আপনি প্রমাণ করেছেন যে পৃথিবী পরিবর্তনের সূচনা আমাদের নিজেদের থেকেই শুরু হয় এবং আপনার এই সাহসী পদক্ষেপ সামনের দিকে পথ দেখাচ্ছে।” পুরস্কার প্রদানের পাশাপাশি প্রেসিডেন্ট এ. পি. সিং নিয়ামের প্রচেষ্টা ও সফলতার জন্য ব্যক্তিগতভাবে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন যে, নিয়াম তার চলমান সেবামূলক কাজের মাধ্যমে ভবিষ্যতেও আরও বৃহত্তর মানবিক অবদান রাখবেন এবং তার সহকর্মীসহ অন্যান্যদের জীবনকে সমৃদ্ধ করে যাবেন।

বিশ্বব্যাপী মানবিক সেবায় নিয়োজিত অন্যতম বৃহৎ সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের শীর্ষ পর্যায় থেকে প্রাপ্ত এই স্বীকৃতি মো. রিপন তরফদার নিয়ামের সেবামূলক কাজকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দৈনিক ফলাফল
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক

লায়ন্স ইন্টারন্যাশনাল “মিশন ১.৫” এ অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন রিপন তরফদার নিয়াম

প্রতিষ্ঠাতা : শেখ মোস্তাফিজুর রহমানdainikfalafal.net

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক ব্যক্তির কাছে ফ্ল্যাট বন্ধক রেখে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে টমাস সুব্রত হালদার-এর বিরুদ্ধে

১

ইনার হুইল ক্লাব অফ ঢাকা সানরাইজ এর উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হয়

২

মাগুরার শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

৩

আইডব্লিউসি ঢাকা সানরাইজের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত

৪

খুলনা নিরালায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ব্যাগ ছিনতাই

৫

সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন নাছির-এর মাতার মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া মাহফিল আয়োজন

৬

নারায়ণগঞ্জে সেপ্টেম্বর মাসের ‘শ্রেষ্ঠ এএসআই’ নির্বাচিত হলেন মোঃ হামিদ খান

৭

ফতুল্লায় চার কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

৮

বিতর্কিত মিষ্টির বিদায়ের পর সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ এলিজা জামান

৯

দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করার আহ্বান চিফ হুইপের

১০

কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল

১১

মানিকগঞ্জে জমির নামজারিতে অনিয়মের অভিযোগ, ১৮ শতাংশ জমি নিয়ে বিরোধ

১২

মাগুরায় সোহাগ পরিবহনে হামলা, সুপারভাইজারসহ আহত ৪

১৩

খুলনা ডুমুরিয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

১৪

খুলনা ​ডুমুরিয়ায় বিশিষ্ট কবি ও গবেষক লায়ন শেখ মনিরুজ্জামানকে সম্মানসূচক ‘লায়ন্স ইন্টারন্যাশনাল ম্যাগাজিন’ প্রদান

১৫

ইফতেখার আলম বাবু’র দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের সেবায় লায়ন সদস্যদের এগিয়ে আসার আহ্বান ….লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

১৭

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান

১৯

আজ চল্লিশা

২০