আন্তর্জাতিক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ। আজ ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
এর আগে একই হামলায় প্রাণ হারান আয়াতুল্লাহ আলী খামেনি নিজে। সেই সাথে নিহত হন তার মেয়ে, জামাতা এবং নাতিও। ১৯৬৪ সালে খামেনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মানসুরেহ খোজাস্তেহ। ভয়াবহ ওই হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন থেকে অবশেষে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

মন্তব্য করুন